শিরোনামঃ

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

“উন্নয়নের নামে প্রকৃতির মৃত্যু: পার্বত্য চট্টগ্রামে অস্তিত্ব সংকটে আদিবাসীরা”

 




১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন পর থেকে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে নামে অপরিকল্পিত ও অগণিত রাস্তাঘাট নির্মাণ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই উন্নয়নের কারণে পার্বত্য চট্টগ্রামে মানুষরা ভূমি হারাচ্ছে, বন উজার হচ্ছে৷ ফলে প্রকৃতির উপর নির্ভরশীল আদিবাসীরা অস্তিত্ব সংকটে ভুগছে৷ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সভ্যতা উন্নয়ন, পর্যটন এবং ভূমি দখলের নামে প্রকৃতির ক্ষতি করে ক্রমাগত ধ্বংস করা হচ্ছে। সেই ধ্বংসপ্রাপ্ত মানুষরা দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছে৷ 

উন্নয়ন পার্বত্য চট্টগ্রামের মানুষের সবকিছু মুছে ফেলে দিয়েছে৷ অন্যদিকে প্রভাবশালী কতৃপক্ষ আদিবাসীদের উচ্ছেদ করে উন্নয়নে নামে পর্যটন কেন্দ্র বাড়াচ্ছে৷ পর্যটনদের আগমনের ফলে আদিবাসীদের জীবনযাত্রার ধরন পরিবর্তন হচ্ছে। তাদের ঐতিহ্যবাহী পোশাক, ভাষা, সংস্কৃতি ও ইতিহাসও হারিয়ে যাচ্ছে। সেই ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ছাইয়ের উপর বাস করছে এবং স্বপ্ন দেখছে পাহাড়ি মানুষরা। পরিচয় তুলে ধরার এই সংগ্রামীরা হাজার হাজার ঝামেলা এবং অবিচারের মধ্য দিয়ে এখনও বেঁচে আছে৷ 

উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা হতে হবে পরিবেশ ও আদিবাসীদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। উন্নয়নের পরিকল্পনা এমনভাবে করা উচিত যাতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পায় এবং আদিবাসীদের ভূমি, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষিত থাকে৷


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement