শিরোনামঃ

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রুমা অগ্রবংশ অনাথালয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন

 


আজ ৫ই মে ২০২৬, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ লিজা আক্তার বিথী রুমা উপজেলার একমাত্র অগ্রবংশ অনাথালয় পরিদর্শন করেন। তার এই সফরকে কেন্দ্র করে অনাথালয়ের পরিবেশে এক প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক আবহের সৃষ্টি হয়।

পরিদর্শনকালে ইউএনও অনাথালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি কথা বলেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চান। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মিজ লিজা আক্তার বিথী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। দারিদ্র্য বা প্রতিকূলতা যেন তাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সময়ের সঠিক ব্যবহারের উপর জোর দেন।


এছাড়াও তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “তোমরা সবাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই একদিন অনেক বড় মানুষ তৈরি হবে, যারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি অনাথালয়ের অবকাঠামো ও ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের কথা উল্লেখ করেন।


ইউএনও মিজ লিজা আক্তার বিথী অনাথ  আশ্রমের পরিচালকের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় অনাথ  আশ্রমের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অনাথাশ্রমের নির্বাহী পরিচালক ভদন্ত নাইন্দিয়া থের উপস্থিত ছিলেন। তিনি অনাথাশ্রমের বর্তমান কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং শিশুদের কল্যাণে সরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে ইউএনও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অনাথ শিশুদের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement