শিরোনামঃ

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

‘মারমা পেশাজীবী কল্যাণ ট্রাস্ট’-এর বড় আয়োজন: রুমায় মারমা শিক্ষার্থীদের আবেদনের শেষ সময় ২০ জুলাই

 


বান্দরবানের রুমা উপজেলায় এই প্রথমবারের মতো মারমা সম্প্রদায়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এক বিশেষ মৌখিক প্রতিযোগিতার আয়োজন করা হতে যাচ্ছে। ‘মারমা পেশাজীবী কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে আগামী ২৫শে জুলাই ২০২৬ (রোজ সোমবার) এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি অনুশীলন, আচার, রীতিনীতি এবং ধর্মীয় মৌলিক শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৩৮৮ মগাব্দ ও ২৫৬৯ বুদ্ধাব্দের আষাঢ়ী পূর্ণিমা (ওয়াহ্যো লাব্রে) উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতার মূল উদ্দেশ্য

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মারমা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মৌলিক শিক্ষা সম্প্রসারণ ও তা স্বকীয়ভাবে আত্মস্থকরণের উদ্দেশ্যেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্রের ব্যবস্থা থাকবে।

আবেদনের নিয়মাবলী ও শেষ সময়

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২০শে জুলাই ২০২৬ (রোজ সোমবার) তারিখের মধ্যে সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য লিখে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ‘মারমা পেশাজীবী কল্যাণ ট্রাস্ট’ এর সদস্যদের নিকট জমা দিতে হবে।

আবেদনে যা যা উল্লেখ করতে হবে:

শিক্ষার্থীর নাম
পিতা ও মাতার নাম
গ্রামের নাম (জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড অনুযায়ী)
বিদ্যালয়ের নাম ও শ্রেণী
মোবাইল নাম্বার (নিজের অথবা পিতা-মাতার)
 

শিক্ষার্থীদের বয়স ও শ্রেণী বিবেচনা করে প্রতিযোগিতাকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে:

‘ক’ গ্রুপ: ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত।
‘খ’ গ্রুপ: ৯ম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী।

তারিখ ও ভেন্যু

তারিখ:  (২৭শে জুলাই, রোজ সোমবার - ২০২৬ খ্রি.)।

স্থান: মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবন, লুংঝিরি পাড়া, রুমা, বান্দরবান পার্বত্য জেলা।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিযোগিতাটি শুধুমাত্র রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

যোগাযোগের ঠিকানা

যেকোনো প্রয়োজনে বা আবেদনপত্র জমা দিতে নিম্নোক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

ক্রমিক নংনামপদবীমোবাইল নাম্বার
০১জুলিমং মার্মাসভাপতি০১৮১১৯৮৬২৬৬
০২হ্লাচিংমং মার্মাকোষাধক্ষ্য০১৬১৪১৯৪২২৯
০৩থোয়াইশৈহ্লা মার্মাসাধারণ সম্পাদক০১৮২৯৪৫৭৬৯৫
০৪ঞোহ্লামং মার্মাসাংগঠনিক সম্পাদক০১৮৭২২৬১৬৩০
০৫নুমংসিং মার্মাঅর্থ সম্পাদক (সাবেক)০১৮১৬২৬২৩৩৫
০৬শৈহ্লাপ্রু মার্মাফার্মেসী দোকান০১৫৫৩৭৫১৪৮৩
০৭গরামং মার্মামং কম্পিউটার দোকান০১৪০৩৬১৬১১১

আহ্বানে: সাধারণ সম্পাদক ও সভাপতি, মারমা পেশাজীবী কল্যাণ ট্রাস্ট, রুমা, বান্দরবান পার্বত্য জেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement