শিরোনামঃ

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রোয়াংছড়িতে আগুনে পুড়ে চারটি বসতবাড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে বাতকস ও মানবিক ব্যক্তিরা

 


বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) রোয়াংছড়ি অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের বসতবাড়িসহ মোট চারটি বাড়ি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

ঘটনার পরপরই বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসে অবস্থানরত মানবিক ব্যক্তিরা এগিয়ে আসেন। তারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্যোগের সময়ে যারা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানানো হচ্ছে। মানবতার এই দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সহায়তা প্রদানকারীদের মধ্যে রয়েছেন— চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা (সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বাতকস) ১০০০ টাকা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা (সাংগঠনিক সম্পাদক, বাতকস) ১০০০ টাকা, বিরল তঞ্চঙ্গ্যা (সাধারণ সম্পাদক, বান্দরবান অঞ্চল) ১৫০০ টাকা, রাঙ্গাবী তঞ্চঙ্গ্যা (সন্মানিত সদস্য, রাজেপ) ১০০০ টাকা, রত্না তঞ্চঙ্গ্যা (মহিলা বিষয়ক সম্পাদক, বাতকস) ১০০০ টাকা, অছ্য কুমার তঞ্চঙ্গ্যা (আন্তর্জাতিক সম্পাদক, বাতকস) ১০৫০ টাকা, পূর্ণ কুমার তঞ্চঙ্গ্যা (এনজিও কর্মকর্তা) ১০২০ টাকা, রনজিৎ তঞ্চঙ্গ্যা রাজিব (সহ সহসভাপতি, বাতকস) ১০২০ টাকা, ধর্মজ্যোতি ভিক্ষু (বান্দরবান) ৫০০ টাকা, সুনন্দ তঞ্চঙ্গ্যা (সহ তথ্য গবেষণা সম্পাদক, বাতকস) ১০২০ টাকা।

এছাড়াও সহায়তা প্রদান করেছেন— সুজয় তঞ্চঙ্গ্যা (মালেশিয়া) ১৫৫০ টাকা, ডাঃ জয়ধন তঞ্চঙ্গ্যা (ছাত্র বিষয়ক সম্পাদক, বাতকস) ১০০০ টাকা, দীগন্ত তঞ্চঙ্গ্যা (বাংলাদেশ সেনাবাহিনী সদস্য) ১০০৩ টাকা, শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা (যুগ্ম মহাসচিব, বাতকস) ১০৫০ টাকা, মা চুই মার্মা (সাইকেলিস্ট, বান্দরবান) ১০০০ টাকা, হরিশ চন্দ্র তঞ্চঙ্গ্যা (রাজবিলা, বান্দরবান) ১০০০ টাকা, শিমুল তঞ্চঙ্গ্যা (আলীকদম) ৫১০ টাকা, ক্যসাপ্রু (প্রকৌশলী, সিঙ্গাপুর) ৩১৫১ টাকা, ভদন্ত বিজয় বোধি থেরো (কক্সবাজার) ২০৪০ টাকা।

অন্যদের মধ্যে মিলন কুমার কবিরাজ (বালাঘাটা, বান্দরবান) ১০০০ টাকা, চিংহলা রোয়াজা অশোক (রাঙ্গামাটি) ৫০০ টাকা, সুশীল তঞ্চঙ্গ্যা (এনজিও কর্মকর্তা, রাঙ্গামাটি) ১০০০ টাকা, বিশ্বজিত তঞ্চঙ্গ্যা (যুগ্ম মহাসচিব, বাতকস) ১০০০ টাকা, হীরালাল তঞ্চঙ্গ্যা (বান্দরবান) ১০০০ টাকা এবং পার্বন চাকমা (ঢাকা) ১০০০ টাকা সহায়তা প্রদান করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি তারা আরও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “মানবতার জয় হোক—এই প্রত্যয়ে আমরা সবাই একসাথে কাজ করছি। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

সবশেষে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে সবার মঙ্গল কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement