বান্দরবান প্রতিনিধি: মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী এমপি ঢাকা থেকে ফেরার পথে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সোয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬ খ্রি.) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি সাচিং প্রু জেরী বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সাথে আন্তরিক মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানান।
শিক্ষকবৃন্দ এমপির এই সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে এমপি সাচিং প্রু জেরী বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তার এই সফরে স্থানীয়দের মাঝে উৎসাহ ও আশাবাদ সৃষ্টি হয়েছে যে, অদূর ভবিষ্যতে বিদ্যালয়টির কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।


0 মন্তব্যসমূহ