শিরোনামঃ

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ২৩২ জন হাসপাতালে ভর্তি




 ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে অন্তত ২৩২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন মাঝারি পর্যায়ের আঘাত পেয়েছেন এবং ২১৫ জন তুলনামূলকভাবে শঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া আরও ৭ জন তীব্র মানসিক চাপ ও আতঙ্কে ভুগছেন, যাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে আহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা কয়েক সপ্তাহ আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

এরপর ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলও পৃথক অভিযান চালায়। ওই অভিযানের শুরুতেই ইরানের উচ্চপর্যায়ের কয়েকজন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হন।

এর জবাবে ইরানও পাল্টা হামলা জোরদার করে। শুরু থেকেই ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক মাসে ইরানের হামলায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৬ হাজার ৮ জন ইসরায়েলি নাগরিক। তাদের মধ্যে এখনো ১২১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement